ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
গঙ্গাচড়ায় পুকুর পাড়ে যুবকের মরদেহ উদ্ধার, সহযাত্রী আটক

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:৩৫:১২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৪৮ বার পঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: রংপুরের গঙ্গাচড়ায় পুকুরপাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৩টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রংপুর মহানগরীর লালকুঠি ধাপ কটকীপাড়া এলাকার বাসিন্দা দুলাল মিয়ার ছেলে মো. দিনার হোসেন (৪৫) শনিবার দুপুর ১২টার দিকে একই এলাকার রিয়েল (৪২) নামের এক ব্যক্তিকে সঙ্গে নিয়ে লালকুঠি বাজার থেকে অটোরিকশাযোগে গঙ্গাচড়া উপজেলার মর্নেয়া ইউনিয়নের শেখপাড়া এলাকায় যান।
দুপুরে জুমার নামাজের সময় হলে রিয়েল স্থানীয় একটি মসজিদে নামাজ আদায় করতে যান। এ সময় দিনার প্রকৃতির ডাকে সাড়া দিতে মসজিদের পাশের পুকুরপাড়ে যান। নামাজ শেষে রিয়েল ও মসজিদের মুয়াজ্জিন দিনারকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে মসজিদের পাশে আনছার আলীর দিঘির পাড়ে একটি বাঁশঝাড়ের নিচে দিনারের মরদেহ পড়ে থাকতে দেখা যায়।
পরে স্থানীয়রা গঙ্গাচড়া মডেল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার খবর পেয়ে রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকউজ্জামান এবং গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছবুরসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সহযাত্রী রিয়েল (৪২)কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার ওসি আব্দুস ছবুর বলেন, মরদেহটি উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় তদন্ত অব্যাহত আছ।

















