ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে

খুলনা বিভাগে নির্বাচিত হলেন যারা

জেমস আব্দুর রহিম রানা, যশোর
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২১৪ বার পঠিত
জেমস আব্দুর রহিম রানা, যশোর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সরকারি গেজেট আকারে প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত থেকে খুলনা বিভাগের বিভিন্ন আসনের বিজয়ীদের নাম ঘোষণা করেন। এবারের নির্বাচনে খুলনা বিভাগের প্রায় সব জেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীরা প্রাধান্য দেখিয়েছেন। বিএনপি মনোনীত প্রার্থীরাও কিছু আসনে জয়লাভ করেছেন।মেহেরপুর জেলায় মেহেরপুর-১ আসনে মাওলানা তাজউদ্দিন খান এবং মেহেরপুর-২ আসনে মো. নাজমুল হুদা বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে বিজয়ী হন। কুষ্টিয়ায় কুষ্টিয়া-১ আসনে রেজা আহাম্মেদ বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়লাভ করেন। কুষ্টিয়া-২ আসনে মো. আব্দুল গফুর, কুষ্টিয়া-৩ আসনে মুফতি আমির হামজা এবং কুষ্টিয়া-৪ আসনে মো. আফজাল হোসেন বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে বিজয়ী হন। চুয়াডাঙ্গা জেলায় চুয়াডাঙ্গা-১ আসনে মো. মাসুদ পারভেজ এবং চুয়াডাঙ্গা-২ আসনে অ্যাডভোকেট মো. রুহুল আমিন জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে জয়ী হন।
ঝিনাইদহে ঝিনাইদহ-১ আসনে মো. আসাদুজ্জামান বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। ঝিনাইদহ-২ আসনে অধ্যাপক আলী আজম মো. আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে অধ্যাপক মতিউর রহমান এবং ঝিনাইদহ-৪ আসনে মাওলানা আবু তালেব জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে বিজয়ী হন। যশোর জেলায় যশোর-১ আসনে মাওলানা আজিজুর রহমান এবং যশোর-২ আসনে ডা. মুসলেহ উদ্দিন ফরিদ জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে জয়লাভ করেন। যশোর-৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হন। যশোর-৪ আসনে অধ্যাপক গোলাম রসুল, যশোর-৫ আসনে অ্যাডভোকেট গাজী এনামুল হক এবং যশোর-৬ আসনে অধ্যাপক মোক্তার আলী জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন।মাগুরা জেলায় মাগুরা-১ আসনে মো. মনোয়ার হোসেন এবং মাগুরা-২ আসনে নিতাই রায় চৌধুরী বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হন। নড়াইলে নড়াইল-১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম বিএনপি মনোনীত প্রার্থী এবং নড়াইল-২ আসনে আতাউর রহমান বাচ্চু জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। বাগেরহাটে বাগেরহাট-১ আসনে মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনে শেখ মঞ্জুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ আসনে আব্দুল আলিম জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে জয়ী হন। বাগেরহাট-৩ আসনে শেখ ফরিদুল ইসলাম বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।খুলনায় খুলনা-১ আসনে আমির এজাজ খান, খুলনা-৩ আসনে রকিবুল ইসলাম, খুলনা-৪ আসনে এস কে আজিজুল বারী এবং খুলনা-৫ আসনে মোহাম্মদ আলি আসগার বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে জয়ী হন। খুলনা-২ আসনে শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এবং খুলনা-৬ আসনে মো. আবুল কালাম আজাদ জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে বিজয়ী হয়েছেন। সাতক্ষীরায় সাতক্ষীরা-১ আসনে মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনে মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে মুহাদ্দিস রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনে জি. এম. নজরুল ইসলাম জামায়াতে ইসলামী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন।নির্বাচনী পরিবেশ ছিল প্রায় সর্বত্র শান্তিপূর্ণ। ভোটাররা সকাল থেকে কেন্দ্রে উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। গেজেট আকারে প্রকাশিত এই ফলাফল সরকারিভাবে আনুষ্ঠানিকতা হিসেবে স্বীকৃত। খুলনা বিভাগের এই নির্বাচনে প্রার্থীদের বিজয়ী হওয়ার মধ্য দিয়ে রাজনৈতিক দৃশ্যপট এবং আসনভিত্তিক শক্তির পুনঃবিন্যাস স্পষ্টভাবে পরিলক্ষিত হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে

খুলনা বিভাগে নির্বাচিত হলেন যারা

সর্বশেষ পরিমার্জন: ০৭:৪৩:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬