ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

দুর্বৃত্তদের আগুনে মুদি দোকান পুড়ে ছাই

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৪০ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের নিজ ভাওর গ্রামের নুরুজ্জামান চেরাং বাড়ির সামনে (বাগান বাড়ি) একটি মুদি দোকান দুর্বৃত্তদের আগুনে পুড়ে ছাই হয়ে যায়। ঘটনাটি ঘটেছে গত শনিবার গভীর রাতে। এতে আড়াই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান দোকান মালিক টিপু সুলতান। এই ব্যাপারে টিপু সুলতান অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে গতকাল রোববার দুপুরে চাটখিল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, প্রতিদিনের মতো তিনি রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যান। রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তদের দেওয়া আগুনে দাউ দাউ করে তার আগুন জ্বলতে থাকে। এতে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভাতে সক্ষম হলেও তার দোকানের মালামালগুলো পুড়ে ছাই হয়ে যায়। টিপু সুলতান জানান, তার দোকানের পাশে তার একটি সিএনজি গ্যারেজ ছিলো। আগুন নিয়ন্ত্রণে আনার কারণে তার সিএনজি গ্যারেজটি রক্ষা পেয়েছে।
চাটখিল থানার ডিউটি অফিসার এস আই জহির অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দুর্বৃত্তদের আগুনে মুদি দোকান পুড়ে ছাই

সর্বশেষ পরিমার্জন: ০৫:৩১:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬