ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

মোবাইল চার্জার বিস্ফোরণে পুড়ল ০৪ বাড়ি

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ০১:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৬৪ বার পঠিত

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাটের পোলাডাঙ্গা এলাকায় মোবাইল চার্জার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে গেছে।
রবিবার দুপুরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভোলাহাট ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানায়, পোলাডাঙ্গা এলাকার জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোনে চার্জ দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়। এতে পাশে থাকা শুকনো কাপড় থেকে আগুন দ্রুত পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পার্শ্ববর্তী আরও তিনটি বাড়িতে দ্রুত ছড়িয়ে পড়ে। প্রতিবেশীরা প্রথমে দূর থেকে পানি ঢেলে নেভানোর চেষ্টা করেন। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে কোন প্রাণহানির ঘটনা না ঘটলেও দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
ফায়ার সার্ভিস স্টেশনের মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, “বৈদ্যুতিক শর্টসার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মোবাইল চার্জার বিস্ফোরণে পুড়ল ০৪ বাড়ি

সর্বশেষ পরিমার্জন: ০১:৪৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬