ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
ট্রাকচাপায় মোটরসাইকেল চালক নিহত: চালক গ্রেফতার

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৩:১০:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৮ বার পঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: কুড়িগ্রামে বেপরোয়া গতির পাথরবোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক মো. নজরুল ইসলাম নয়ন নিহত হওয়ার ঘটনায় প্রধান আসামি ট্রাকচালককে গ্রেফতার করেছে র্যাব-১৩। সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৩০ মিনিটে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিবুর রহমান (২৫) রংপুর জেলার পীরগাছা উপজেলার চাপড়া কান্দিরহাট এলাকার নুরুজ্জামান মিয়ার ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি সকাল ১০টা ১৫ মিনিটে নজরুল ইসলাম নয়ন নিজ বাড়ি থেকে মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাওয়ার পথে কুড়িগ্রাম পৌরসভার তারামন বিবি চৌরাস্তা এলাকায় পৌঁছালে নাগেশ্বরী থেকে আসা একটি দ্রুতগামী পাথরবোঝাই ট্রাক পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
এ ঘটনায় নিহতের ভাই মো. এনামুল হক বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৯৮/১০৫ ধারায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-১৫)।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র্যাব-১৩ ছায়া তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ধরনের সহিংস ঘটনা প্রতিরোধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

















