ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
তৃতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ: র্যাবের হাতে গ্রেফতার ১

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৫:৩৮:১২ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৩ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ী সদর থানা এলাকায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১১) প্রলোভন দেখিয়ে এবং ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী আবু সাঈদ (৩০) কে রাজধানীর বনানী এলাকা থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃত আবু সাঈদ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর গ্রামের শহিদের ছেলে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭ টার সময় র্যাব-১০ এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এবং র্যাব-১ এর সহযোগীতায় ডিএমপি, ঢাকার বনানী থানা এলাকায় অভিযান পরিচালনা করে।
মামলা সুত্রে জানাগেছে, গত ২৪ জানুয়ারি দুপুর ১ টার সময় শিশু শিক্ষার্থী (১১) তার চাচাতো বোনের সাথে একটি পুকুরপাড়ে বড়ই পাড়তে যায়। সেখানে পূর্ব পরিচিত প্রতিবেশী আসামী আবু সাঈদ কৌশলে বোনকে সরিয়ে দেয় এবং বড়ই পেড়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বিষয়টি কাউকে না বলার জন্য প্রাণনাশের হুমকি দিয়ে আসামী ঘটনাস্থল ত্যাগ করে। বাড়িতে ফিরে কান্নাকাটি করলে তার মা বিষয়টি জানতে পারেন এবং রাজবাড়ী সদর থানায় গত ২৬ জানুয়ারী মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ধর্ষণে জড়িত আসামীকে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে অধিনায়ক, র্যাব-১০, ঢাকা বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করেন। অধিযাচনপত্রের ভিত্তিতে র্যাব-১০ এর একটি আভিযানিক দল আসামিকে গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ অধিনায়কের পক্ষে সহকারী পরিচালক (মিডিয়া) সিনিঃ সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, অভিযান চালিয়ে ধর্ষণ মামলার এজাহারনামীয় আসামী আবু সাঈদ (৩০) কে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী স্বীকার করে যে, সে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তাকে সোমবার সকালে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।




















