নাঙ্গলকোটে মহানগর এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত

- সর্বশেষ পরিমার্জন: ১২:০৬:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯০ বার পঠিত

সাফায়েত উল্লাহ মিয়াজী, নাঙ্গলকোট(কুমিল্লা) প্রতিনিধি: ঢাকা-চট্টগ্রাম রেল পথের কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হাসানপুর ও নাঙ্গলকোট রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী মাঝিপাড়া এলাকায় ঢাকাগামী ৭২১ নম্বর আন্ত:নগর মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। সোমবার বিকাল আনুমানিক ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানাযায়, ট্রেনটির ৯ নম্বর শীতাতপ নিয়ন্ত্রিত চেয়ারকার বগির ৬টি চাকা লাইনচ্যুত হয়। এতে শত শত যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। দুর্ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।
নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার জামাল উদ্দিন জানান, মাঝিপাড়া এলাকায় ঢাকাগামী মহানগর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় আপলাইনে হাসানপুর ও নাঙ্গলকোটের মধ্যে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে।
লাকসাম থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ সম্পন্ন করবে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।





















