ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

কৃষি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ হয়রানির অভিযোগ

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯১ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মলংচর গ্রামের বিদেশ ফেরত নুর আলম গরুর খামার করার জন্য নিয়ম মেনে কৃষি ব্যাংকে আবেদন করলে ব্যাংক ম্যানেজার তাকে ঋণ না দিয়ে বিভিন্নভাবে হয়রানি করার অভিযোগ উঠেছে। এ ব্যাপারে ভুক্তভোগী গরুর খামারি নুর আলম গত সোমবার বিকেলে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, নুর আলম গত ১৫ মাস আগে প্রবাস থেকে বাড়িতে এসে বেকার হয়ে পড়ে। এ সময় তিনি নিজের কর্মসংস্থানের জন্য একটি গরুর খামার করার পরিকল্পনা নেন। পরিকল্পনা মোতাবেক তিনি ৩১ ফুট লম্বা একটি খামার ঘর তৈরি করেন এবং সেখানে দুইটি গরু কিনে তার খামারের কার্যক্রম শুরু করেন। পরবর্তীতে আরও গরু কেনার জন্য প্রায় এক মাস আগে চাটখিল কৃষি ব্যাংকে ৫ লাখ টাকা ঋণের জন্য আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ম্যানেজার তাকে দলিল, খতিয়ান, খাজনার রশিদসহ প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্য নির্দেশ দেন। নিয়ম অনুযায়ী সব কাগজপত্র জমা দেওয়ার পরেও ব্যাংক ম্যানেজার বিভিন্ন অজুহাত দেখিয়ে তাকে ঋণ দিচ্ছে না। এতে করে তিনি শারীরিক, মানসিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। নিরুপায় হয়ে তিনি গত সোমবার বিকেলে ঋণ পাওয়ার সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান তাকে ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তার কাছে আবেদন করার জন্য পরামর্শ দেন।
এরপর খামারি নুর আলম গত সোমবার বিকেলে তার অভিযোগের কপি নিয়ে চাটখিল প্রেসক্লাবে এসে সাংবাদিকদেরকে বিষয়টি অবগত করেন এবং তিনি ঋণ পাওয়ার জন্য সাংবাদিকদের মাধ্যমে ঊর্ধ্বতন ব্যাংক কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান।
এই ব্যাপারে কৃষি ব্যাংক চাটখিল শাখার ম্যানেজার আবুল কাশেম এর সাথে যোগাযোগ করলে তিনি প্রয়োজনীয় সকল কাগজপত্র এখনো জমা না হওয়ায় ঋণ দেওয়া সম্ভব হয়নি বলে জানান। তবে তিনি নুর আলমকে তার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন এবং তিনি যেন ঋণ পেতে পারেন সেই ব্যাপারে সহযোগিতারও আশ্বাস দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

কৃষি ব্যাংকের ম্যানেজারের বিরুদ্ধে ঋণ হয়রানির অভিযোগ

সর্বশেষ পরিমার্জন: ০৩:৪৩:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬