ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
সাভার কৃষকদলের আহ্বায়ক আবু সাইদ, সদস্য সচিব রবিন হোসেন

আকতার হোসেন, সাভার
- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮৬ বার পঠিত

আকতার হোসেন, সাভার: বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল ঢাকা জেলার আওতাধীন সাভার থানা শাখার আংশিক আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত ২৮ অক্টোবর ( ২০২৫ সাল ) ঢাকা জেলা কৃষকদলের আহ্বায়ক হাজী মোঃ জুয়েল মোল্লা এবং সদস্য সচিব মোঃ আবু হানিফ মিয়া স্বাক্ষরে এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক করা হয়েছে মোঃ আবু সাইদকে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাজী মোঃ শহিদুল ইসলাম। এছাড়া যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মোঃ জহিরুল ইসলাম, এমদাদুল হক মিলন, মোঃ সানাল, মোঃ সুমন রানা, মোঃ সুজন ও মোঃ শরিফুল ইসলাম। সদস্য সচিব করা হয়েছে মোঃ রবিন হোসেনকে।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন মোঃ আমিনুল ইসলাম মুশফিক, মোঃ আমির হোসেন, মোঃ সোহেল ও মোঃ হামিদুর রহমান সিজার।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নতুন কমিটির মাধ্যমে সাভার উপজেলা কৃষকদল আরও শক্তিশালী হবে এবং কৃষক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
এ বিষয়ে সদস্য সচিব মোঃ রবিন হোসেন জানান ” গত বছরের ( ২০২৫ সালের ) অক্টোবর মাসে কমিটির অনুমোদন হয়েছিল। আজ মঙ্গলবার ( ১৭ ফেব্রুয়ারি ) আমরা অফিসিয়াল ভাবে কমিটির কাগজ হাতে পেয়েছি। সবাই আমাদের এই কমিটির সকল সদস্যের জন্য দোয়া করবেন “।

















