ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পবিত্র মাহে রমজানকে স্বাগত: রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে র‍্যালি

জিয়াউর রহমান,(মাগুরা)
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৬২ বার পঠিত
জিয়াউর রহমান,(মাগুরা): মাগুরা জেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে রমজানকে স্বাগত জানিয়ে র‍্যালি  বের হয়।
র‍্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের উপ-পরিচালকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আলেম-ওলামা, শিক্ষার্থী এবং সুধীজন।
“আহলান সাহলান মাহে রমজান, খোশ আমদেদ মাহে রমজান” স্লোগানে মুখরিত হয়ে র‍্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ভায়নার মোড় ঘুরে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের পবিত্রতা বজায় রাখার আহ্বান জানান।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসের পবিত্রতা রক্ষায় দিনের বেলায় ধূমপান ও পানাহার থেকে বিরত থাকা, হোটেল-রেস্তোরাঁ বন্ধ রাখা এবং অশ্লীলতা পরিহারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিই এ র‍্যালির মূল লক্ষ্য।
বক্তারা বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসে সামাজিক শৃঙ্খলা ও ধর্মীয় মূল্যবোধ রক্ষায় সবার সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করা উচিত।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পবিত্র মাহে রমজানকে স্বাগত: রমজানের পবিত্রতা রক্ষার আহ্বানে র‍্যালি

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৫:১৩ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬