ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

পিরোজপুরে বিএনপি নেত্রীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

পিরোজপুর অফিস
  • সর্বশেষ পরিমার্জন: ০৭:২০:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৯ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে পিরোজপুর শহরের টাউন ক্লাব রোডে জেলা ও উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। এতে দলীয় বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। সমাবেশে বক্তব্য দেন সদর উপজেলার কদমতলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম শেখ, টোনা ইউনিয়ন বিএনপির সভাপতি হাইদুল শেখ, বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্র, শিকদার মল্লিক ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা হাওলাদার এবং দুর্গাপুর ইউনিয়ন বিএনপির যুবনেতা অভি হাসান আকাশসহ অন্যান্য নেতৃবৃন্দ। বক্তারা বলেন, এলিজা জামান দলের দুঃসময়ে নেতৃত্ব দিয়েছেন এবং হামলা-মামলা ও জেল-জুলুমের শিকার হয়েছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত কটুক্তি রাজনৈতিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা। অবিলম্বে এসব কটুক্তি বন্ধ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

পিরোজপুরে বিএনপি নেত্রীর বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

সর্বশেষ পরিমার্জন: ০৭:২০:১১ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬