ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৮ জন ডাক্তারের যোগদান

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮২ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: দীর্ঘদিন ধরে চাটখিল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারের পদশূণ্য থাকার কারণে চাটখিলবাসী কাঙ্খিত সেবা পায়নি। এই নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় একাধিক বার সংবাদ প্রকাশ করার পর স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়টি আমলে আনে। এরই প্রেক্ষিতে ৮ জন ডাক্তার কে শূন্য পদে নিয়োগ দেওয়া হয়েছে। ডাক্তাররা গতকাল বৃহস্পতিবার যোগদান করেছেন। এতে করে এলাকাবাসী কাঙ্খিত সেবা পাবে বলে আশা করা যাচ্ছে।
যোগদানকারী ডাক্তাররা হচ্ছেন মেহেদী আহমদ ভূঁইয়া, নাজমা আক্তার, ফাতেমা আক্তার শান্তা, তানজিল আজিজ, সাদমান নূর অনিক, নাজিয়া নূর, প্রান্ত পাল ও জেবিন সুলতানা তন্বী।
এই ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ খন্দকার মোশতাক আহমেদ এর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান এখনো ডাক্তার কর্মকর্তা-কর্মচারীসহ অনেকগুলো পদ শূন্য রয়েছে।
আরও পড়ুন:
চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি





















