ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও

তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করায় দোয়া ইফতার

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০১:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৩০ বার পঠিত
রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: মরহুমা দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর স্মরণে এবং বাংলাদেশের জনগণ তারেক রহমান–কে প্রধানমন্ত্রী নির্বাচিত করায় শুকরিয়া আদায় উপলক্ষে রংপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতিম শিশুদের সাথে নিয়ে আয়োজিত এ অনুষ্ঠানের উদ্যোগ নেন রংপুর জেলা বিএনপির অন্যতম সদস্য মোঃ লিটন পারভেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ। এতে জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
দোয়া মাহফিলে মরহুমা খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একই সাথে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।
এ সময় বক্তারা বলেন, এতিমদের পাশে দাঁড়ানো বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের অংশ। ভবিষ্যতেও দলের পক্ষ থেকে এমন মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে এতিম শিশুদের মাঝে ইফতার পরিবেশন করা হয় এবং উপস্থিত সবার মাঝে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানানো হয়।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তারেক রহমানকে প্রধানমন্ত্রী নির্বাচিত করায় দোয়া ইফতার

সর্বশেষ পরিমার্জন: ০১:০৫:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬