ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ব্যবসা-প্রতিষ্ঠানে চুরি,অগ্নিসংযোগ:অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

পিরোজপুর প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৫:৩০ পূর্বাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬
- / ৬৭ বার পঠিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বান্ধবপাড়া বাসস্ট্যান্ডে চুরির পর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ২১ ফেব্রুয়ারি (শনিবার) সেহরির সময় হলতা গুলিশাখালী ইউনিয়নের বান্ধবপাড়া বাসস্ট্যান্ডে আনোয়ার মেম্বারের দোকানে এ ঘটনা ঘটে। এতে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার রাত ১১টার দিকে হোতখালী গ্রামের সাবেক ইউপি সদস্য ও মুদি ব্যবসায়ী আনোয়ার হোসেন দোকান বন্ধ করে ওই স্ট্যান্ডের পার্শ্ববর্তী একটি কক্ষে ঘুমিয়ে পড়েন।দোকানঘর পাহারা দেওয়ার জন্যই সেখানে রাতে থাকতেন তিনি।সেহরির সময় স্থানীয় চায়ের দোকানদার ইউনুস সরদার তাকে সেহরি খাওয়ার জন্য ডেকে তুলে।ঘুম থেকে উঠে সেহরি খাওয়ার জন্য বান্ধবপাড়া বাজারের বাসায় যান৷ তিনি।এরমধ্যে হঠাৎ তিনি ডাক চিৎকার শুনতে পান।একপর্যায়ে আগুন দেখে দৌঁড়িয়ে ঘটনাস্থলে তিনি ছুটে আসেন এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করেন ।খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘন্টাখানেক চেষ্টা করে ভোর ৬টার দিকে আগুন নিযন্ত্রণে আনেন।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) সোহেল মিয়া জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে।৪টি দোকান পুড়ে ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
মঠবাড়িয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) পার্থ চক্রবর্তী জানান,ভুক্তভোগীদের অভিযোগ চুরির পর অগ্নিসংযোগ করা হয়েছে। কিন্তু ফায়ার সার্ভিসের লোকজন শার্টার ভেঙে দোকানের সামনে থেকে পানি দিয়েছে। শার্টার ভাঙা থাকলেতো ফায়ার সার্ভিসের লোকজনকে পুনরায় শার্টার ভাঙতে হতো না।তারপরও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন:
(পিরোজপুর) প্রতিনিধি





















