ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সংস্কারকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের কারণে কাজ বন্ধ করেন প্রকৌশলী

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১১:৪৬:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
- / ১২২ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় কলিমহর বাজার থেকে হাটবনগ্রাম বাজার পর্যন্ত সড়ক সংস্কারকাজে নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগে কাজ বন্ধ করে দিয়েছে উপজেলা প্রকৌশল কার্যালয়। স্থানীয়দের প্রতিবাদের মুখে শনিবার বিকেলে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়ক সংস্কারে পুরোনো ইট ও ভবনের ভাঙা প্লাস্টার মিশিয়ে নিম্নমানের উপকরণ ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রতিনিধিকে একাধিকবার জানানো হলেও তা গুরুত্ব পায়নি। পরে এলাকাবাসী কাজ বন্ধে বাধ্য করেন।
উপজেলা প্রকৌশল অফিস সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় আম্পান ও বন্যায় ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের আওতায় ৩ হাজার ১০০ মিটার সড়ক সংস্কারের জন্য ২ কোটি ৪৯ লাখ ৩৪ হাজার ৯৬৭ টাকা ১০ পয়সা বরাদ্দ দেওয়া হয়। কাজটি পায় রাজশাহীর বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড। পরে পাংশার সরদার এন্টারপ্রাইজের মালিক মো. মোতাহার সরদার সাব-ঠিকাদার হিসেবে নিয়োজিত হন।
স্থানীয়রা জানান, শুরু থেকেই নিম্নমানের পুরোনো ইট ব্যবহার করে কাজ করা হচ্ছিল। এতে সড়কের স্থায়িত্ব নিয়ে শঙ্কা তৈরি হয়। শনিবার বিকেলে এলাকাবাসী প্রতিবাদ জানালে কাজ বন্ধ করা হয়।
উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনিয়মের সত্যতা পাওয়া গেছে। তাই কাজ বন্ধ রাখা হয়েছে। নিম্নমানের পুরোনো ইট সরিয়ে নেওয়ার জন্য ঠিকাদারকে নির্দেশ দেওয়া হয়েছে।’
এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। স্থানীয়রা সড়ক নির্মাণে গুণগত মান নিশ্চিত করার দাবি জানিয়েছেন।




















