ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

সৈকত, সাভার প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৭৭ বার পঠিত
সৈকত, সাভার প্রতিনিধি: আশুলিয়ায় ১০বছরের এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার কৃত আসামির নাম ডা. জাহিদুল ইসলাম, এ ঘটনায় তার স্ত্রী ডা. মারিয়া আক্তারের বিরুদ্ধেও মামলা দায়ের করেছেন ভুক্তভোগীর পরিবার।
রবিবার(২২ফেব্রুয়ারী)  দুপুরে এই তথ্য জানান আশুলিয়া থানার অফিসার ইনচার্জ রুবেল হাওলাদার।এর আগে শনিবার(২১ফেব্রুয়ারী)  রাতে আশুলিয়ার নিরিবিলি এলাকার ফাল্গুনী হাউজিং এর একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ভুক্তভোগী ছামিয়া আক্তার(১০),পাবনা জেলার মো রজ্জব আলির মেয়ে।
ভুক্তভোগী গৃহকর্মীর মা জানায় গত ১১ মাস ধরে ডাক্তার দম্পতির বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছে ভুক্তভোগী শিশু। প্রথম মাসে আদর যত্ন করলেও পরের মাস থেকেই বের হতে থাকে তাদের আসল রূপ। তারা স্বামী স্ত্রী মিলেই অমানবিক নির্যাতন শুরু করে গৃহকর্মী শিশুর ওপর। গরম খুন্তি দিয়ে জিহ্বায় ছ্যাঁকা দেওয়াসহ নানা নির্যাতনের অভিযোগের ভিত্তিতে গতকাল ওই ডাক্তারকে গ্রেফতার করে পুলিশ।
আশুলিয়া থানার ওসি রুবেল হাওলাদার জানান এক শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ডা. জাহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে, ৫ দিনের রিমান্ড চেয়ে দুপুরে  তাকে আদালতে পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শিশু গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে চিকিৎসক গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ০২:৪৮:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬