ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

উখিয়ায় প্রশাসনের বাজার পরিদর্শন: দন্ডিত চার অসাধু ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯১ বার পঠিত
নিজস্ব প্রতিবেদক: উখিয়ার কুতুপালং বাজার ও পালংখালীতে উপজেলা প্রশাসনের বাজার পরিদর্শন ও পৃথক অভিযান পরিচালিত হয়েছে।২৩ ফেব্রুয়ারী বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আসমার নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং রাস্তা দখল করে রাস্তার উপরে তরকারির বিক্রি করার দায়ে তিন ঝুপড়ি দোকানদার কে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।অপরদিকে একই দিন বিকেলে পালংখালী অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে একজন’কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। উখিয়ার  কুতুপালং বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও যানজট নিরসনের লক্ষ্যে কুতুপালং বাজার পরিদর্শন করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আসমা। এসময় উপস্থিত ছিলেন কুতুপালং বাজার ইজারাদার হেলাল উদ্দিন মেম্বার, কুতুপালং বাজার সমবায় সমিতির সভাপতি ডা: জহির আহমদ ও সাধারণ সম্পাদক রুবেল সওদাগর, কুতুপালং বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী। বাজার ঘুরে বিভিন্ন দোকানে মূল্যতালিকা যাচাই, অতিরিক্ত দাম আদায়ের অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি সড়কে যানজটের কারণগুলো পর্যবেক্ষণ করেন। এ সময় বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ দেখে অসন্তোষ প্রকাশ করেন এবং ব্যবসায়ীদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার কঠোর নির্দেশনা দেন। রাস্তার উপরে তরিতরকারি বিক্রি করে যানযট সৃষ্টি করার দায়ে তিন তরকারী ব্যবসায়ীকে জরিমানা করেন। আগামীতে রাস্তার উপরে তরকারি বিক্রি এবং গাড়ি থেকে মালামাল লোড আনলোড না করার কঠোর নির্দেশনা দেন।
ইউএনও ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, নির্ধারিত দামে পণ্য বিক্রি, মূল্যতালিকা টাঙ্গানো এবং সড়ক দখলমুক্ত রাখতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উখিয়ায় প্রশাসনের বাজার পরিদর্শন: দন্ডিত চার অসাধু ব্যবসায়ী

সর্বশেষ পরিমার্জন: ১২:১২:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬