ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী

শ্রীপুরে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৩ বার পঠিত
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের স্বস্তি দিতে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি কার্যক্রম শুরু করেছে শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল।
সোমবার বেলা ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। উদ্বোধনের পরপরই ক্রেতাদের উপস্থিতি লক্ষ্য করা যায়। ন্যায্যমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ ক্রেতারা। জানা গেছে, সরকারি ছুটির দিন ব্যতীত পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৯৬ টাকায় এক ডজন ডিম এবং ৭০ টাকায় এক লিটার দুধ কিনতে পারবেন।
শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মো: আশরাফ হোসেন বলেন, রমজানে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে এবং নিম্ন ও মধ্যআয়ের মানুষের ভোগান্তি কমাতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও জনস্বার্থে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

শ্রীপুরে রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রি

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৫:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬