ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসা

চাটখিলে শিক্ষক ও ভবন সংকটে, পাঠদান ব্যহত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০১:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৬ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর চাটখিল উপজেলার আফসারখিল দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসাটি প্রয়োজনীয় শিক্ষক ও ভবনের সংকট থাকায় নিয়মিত পাঠদানে ব্যহত হচ্ছে। এছাড়া মাদ্রাসায় যাতায়াতের দু’পাশে দুটি রাস্তা গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। রাস্তা দুটি এখনো সংস্কার না হওয়ায় শিক্ষক-শিক্ষার্থীরা মাদ্রাসায় যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তা দুটি দ্রুত সংস্কার করা প্রয়োজন।
স্থানীয় ও মাদ্রাসা সূত্রে জানা যায়, বিগত ২০০৩ সালে আফসারখিল গ্রামের লন্ডন প্রবাসী জাষ্টিস মোহাম্মদ হাবীবুল্লাহ এলাকাবাসীকে শিক্ষার আলোতে আলোকিত করার লক্ষ্যে এ মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠার পর থেকে তিনি প্রবাসে থেকেও সার্বক্ষণিক প্রতিষ্ঠানটি তত্ত্বাবধান করেন এবং সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে সুনামের সাথে প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন। গত ২০২২ সালে প্রতিষ্ঠানটি এমপিভূক্ত হয়। এমপিওভূক্তি হওয়ার পর থেকে অদ্যাবধি প্রয়োজনীয় শিক্ষক না থাকায় ও ভবন সংকটের কারণে শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে। বিধি অনুযায়ী শিক্ষক ও কর্মচারীর সংখ্যা ২৩ জন থাকলেও মাত্র ৮ জন শিক্ষক রয়েছেন। বাকী ১৫টি পদ শূন্য রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানটির সুনামে আকৃষ্ট হয়ে ইতোমধ্যে শিক্ষার্থীর সংখ্যা ৫ শতাধিক হয়েছে। এ সকল শিক্ষার্থীদের পাঠদানে প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক ও একটি ভবন জরুরী ভিত্তিতে একান্ত প্রয়োজন। বর্তমানে শূন্য পদের বিপরীতে কয়েকজন অতিথি শিক্ষক এবং অস্থায়ী কয়েকজন কর্মচারী দ্বারা মাদ্রাসাটির কার্যক্রম চলছে। এছাড়াও প্রতিষ্ঠানটিতে আবাসিক হিফজ বিভাগে ১৫০ জন ছাত্র-ছাত্রী রয়েছে। মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা জাষ্টিস মোহাম্মদ হাবীবুল্লাহ মাদ্রাটির যাবতীয় ব্যয়ভার এখনো নিজেই বহন করছেন।
এই ব্যাপারে জাষ্টিস মোহাম্মদ হাবীবুল্লাহ সহ এলাকাবাসী জরুরী ভিত্তিতে শিক্ষক সহ শূন্য পদ পূরণে এবং শিক্ষার্থীদের জন্য একটি ভবন নির্মাণ ও মাদ্রাসায় চলাচলের রাস্তা দুটি সংস্কার করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

দাওয়াতুল ঈমান মডেল বিজ্ঞান কারিগরি দাখিল মাদ্রাসা

চাটখিলে শিক্ষক ও ভবন সংকটে, পাঠদান ব্যহত

সর্বশেষ পরিমার্জন: ০১:২৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬