ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
এমপি সেলিম ভূইঁয়ার সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময়

আইয়ুব আলী, হোমনা
- সর্বশেষ পরিমার্জন: ০১:৩০:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ৯৪ বার পঠিত

আইয়ুব আলী, হোমনা: কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূইয়ার সাথে বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে । উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
উপজেলা নির্বাহী অফিসার মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি আহম্মেদ মোফাচ্ছের, ওসি মো. মোরশেদুল আলম চৌধুরী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. নুসরাত জাহান,প্রানী সম্পদ অফিসার ডা. শফিকুল ইসলাম ও মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার প্রমুখ৷ এর আগে উপজেলা পরিষদ মাঠে ফুলেল শুভেচ্ছা জানানো শেষে ফলজ বৃক্ষ রোপন উদ্বোধন করে এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া। এ সময় উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মুকুল,সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. আজিজুর রহমান মোল্লা, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার ও সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





















