ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

মাসুম মুন্সী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৮৬ বার পঠিত

মাসুম মুন্সী, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মুরাদনগর উপজেলায় ১৪ বছর বয়সী এক প্রবাসীর স্ত্রীকে অপহরণের পর ধর্ষণের অভিযোগে আল আমিন মোল্লা নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার সকালে গ্রেপ্তারকৃতকে কুমিল্লা আদালতে প্রেরণ করে মুরাদনগর থানা পুলিশ। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা সদরের রামধনীমুড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
অভিযুক্ত আল আমিন মোল্লা (২৩) উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন পান্ডুঘর গ্রামের আলী মোল্লা ওরফে অলি ড্রাইভারের ছেলে। সে বর্তমানে রামধনীমুড়া এলাকায় ভাড়া থাকতেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে নাবালক অবস্থায় পারিবারিকভাবে এক প্রবাসীর সঙ্গে ওই কিশোরীর বিয়ে দেওয়া হয়। গত ১৮ ফেব্রুয়ারি ওই কিশোরী তার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে গত ১৯ ফেব্রুয়ারি বাবার বাড়িতে ফেরার পথে অভিযুক্ত আল আমিন কৌশলে তাকে অপহরণ করে নিজের ভাড়া বাসায় নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরদিন বিভিন্ন বিভ্রান্তিকর তথ্য দিয়ে তাকে কুমিল্লার আদালতে নিয়ে গিয়ে বিবাহের একটি এফিটডেভিট কাগজ তৈরি করে। মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং অভিযুক্তকে গ্রেপ্তার করে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী জানান, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কিশোরীকে উদ্ধার ও অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
তিনি আরো জানায়, পলাতক দুই সহযোগীকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে অপহরণ ও ধর্ষণ: অভিযুক্ত গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৩:০৩:২৭ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬