কেয়াজুপাড়া বাজারে মোবাইল কোর্ট পরিচালনা, ৬ মামলায় দণ্ড

- সর্বশেষ পরিমার্জন: ০৪:৪২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬
- / ৮২ বার পঠিত

জাহিদ হাসান,বান্দরবান প্রতিনিধি।। লামা উপজেলার কেয়াজুপাড়া বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে ৬টি মামলা দায়ের ও দণ্ড প্রদান করা হয়েছে।মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) অভিযান পরিচালনা করেন লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদ। কৃষি বিপণন আইন, ২০১৮ এর ১৯(ঙ) ও ১৯(ছ) ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪২ ও ৫১ ধারায় এ অভিযান পরিচালিত হয়।অভিযানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পণ্য বিক্রি, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়, খাদ্যপণ্যে ক্ষতিকর রঙ মিশ্রণ এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে মোট ৬টি মামলা দায়ের করা হয়। এতে ৬ জন আসামির মধ্যে ৫ জনকে মোট ৭ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রয়ের দায়ে ১ জন আসামিকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) ও স্যানিটারি ইন্সপেক্টর এবং নিরাপদ খাদ্য পরিদর্শক, লামা। এ সময় বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা উপস্থিত থেকে আইন-শৃঙ্খলা রক্ষায় সহায়তা করেন।ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।





















