ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

মনজুর মোর্শেদ চৌধুরী হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

জিয়াউর রহমান (মাগুরা)
  • সর্বশেষ পরিমার্জন: ১২:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৮৭ বার পঠিত
জিয়াউর রহমান (মাগুরা) : স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত সচিব মনজুর মোর্শেদ চৌধুরী (মিঠু)। তিনি মাগুরার শ্রীপুর উপজেলার সারঙ্গদিয়া গ্রামের সন্তান।
মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. গোলাম রব্বানীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগের বিষয়টি জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারার আওতায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত অনুযায়ী, দায়িত্ব গ্রহণের আগে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে থাকা কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে।নিয়োগ সংক্রান্ত আদেশে রাষ্ট্রপতির অনুমোদনের বিষয়টি উল্লেখ করে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদী।
অষ্টম বিসিএসের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মনজুর মোর্শেদ চৌধুরী কর্মজীবনে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেন। পরে তিনি উপসচিব হিসেবে জাতীয় গ্রন্থাগার, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং ট্যারিফ কমিশনে দায়িত্ব পালন করেন। দক্ষ কর্মকর্তা হিসেবে পরিচিত হলেও রাজনৈতিক কারণে তিনি বিগত সরকারের আমলে পদোন্নতি থেকে বঞ্চিত ছিলেন।
গত বছরের ৯ ফেব্রুয়ারি ২০০৯ সাল থেকে বিভিন্ন সময়ে বঞ্চিত থাকা প্রশাসনের ৭৬৪ জন কর্মকর্তাকে ভূতাপেক্ষ পদোন্নতি দেওয়া হলে তিনি সেই সুবিধা পান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মনজুর মোর্শেদ চৌধুরী হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব

সর্বশেষ পরিমার্জন: ১২:৫৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬