ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

রাজবাড়ীতে সেনা সদস্যর গোপন অঙ্গ কেটে দিলেন স্ত্রী

রাজু আহমেদ, রাজবাড়ী 
  • সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০২ বার পঠিত
রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর সদর উপজেলার পারশেল কাটি গ্রামে।  পারিবারিক বিরোধের জেরে ঘুমন্ত স্বামীর গোপন অঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ২৩ ফেব্রুয়ারি দিবাগত রাতে।
ভুক্তভোগী মো. ইমান মোল্লা, তিনি সদর উপজেলার লক্ষণদিয়া গ্রামের ইয়াকুব মোল্লার ছেলে। অভিযুক্ত স্ত্রী রোকসানা আক্তার পারশেল কাটি গ্রামের মো. নূর ইসলাম শেখের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ছয় বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে খালাতো বোন রোকসানা আক্তারকে বিয়ে করেন ইমান মোল্লা। দাম্পত্য জীবনের শুরুটা স্বাভাবিক থাকলেও গত তিন বছর ধরে বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে মনোমালিন্য চলছিল। তাদের সংসারে সাড়ে তিন বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে।
ঘটনার রাতে ইমান মোল্লা শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। তারাবির নামাজ আদায় শেষে তিনি ঘুমিয়ে পড়েন। অভিযোগ অনুযায়ী, রাত আনুমানিক ২টার দিকে ঘুমন্ত অবস্থায় স্ত্রী ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
এ সময়,ইমান মোল্লার চিৎকারে পাশের কক্ষ থেকে শ্বশুর-শাশুড়ি এসে তাকে উদ্ধার করেন। প্রথমে তাকে ফরিদপুর সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোরের একটি হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
ইমান মোল্লা বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে কর্মরত। তিনি ১০ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন। ছুটিতে এসে এমন ঘটনার শিকার হওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বিস্তারিত তথ্য জানা যায়নি।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

রাজবাড়ীতে সেনা সদস্যর গোপন অঙ্গ কেটে দিলেন স্ত্রী

সর্বশেষ পরিমার্জন: ০৩:৫৩:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬