ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
সড়ক কেটে পুকুর খননের অভিযোগে এলাকাবাসীর সংবাদ সম্মেলন

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:০৪:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬
- / ৭৪ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের মেঘনা গ্রামে সরকারি চলাচলের রাস্তা কেটে পুকুর খননের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রায় একশত পরিবারের সদস্যরা।
বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুরে গ্রামটির বাসিন্দা মো. কালাম মোল্লার বাড়িতে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা অভিযোগ করেন, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি রবিউল ইসলাম রাজা ও মিন্টু মৃধা গং তাঁদের পুকুরের পাশ দিয়ে থাকা একটি সরকারি রাস্তা কেটে পুকুর খনন করেছেন। দীর্ঘদিন ধরে ওই রাস্তা ব্যবহার করে প্রায় ১০০ থেকে ১৫০টি পরিবার যাতায়াত করত। রাস্তা কেটে দেওয়ায় বর্তমানে এলাকাবাসীর চলাচলে মারাত্মক দুর্ভোগ সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগীরা আরও জানান, রাস্তা কাটার সময় তাঁরা বাধা দিতে গেলে অভিযুক্তরা তাঁদের ভয়ভীতি প্রদর্শন করেন এবং পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি দেন।
এছাড়া খননকৃত পুকুরের কারণে আশপাশের কয়েকটি পরিবারের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কাও দেখা দিয়েছে বলে অভিযোগ করেন তাঁরা।
এ ঘটনায় এলাকাবাসী স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। তাঁরা দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কালাম মোল্লা, এরশেদ মোল্লা, খোরশেদ মোল্লা, রফিকুল ইসলামসহ অন্যান্য ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।




















