ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
র্যাব-১৩ ও ভোক্তা অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত: দুই প্রতিষ্ঠানে জরিমানা

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১২:০৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৬ বার পঠিত

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: রংপুর মহানগরীর কোতোয়ালী থানাধীন কেরানীপাড়া বাজার এলাকায় যৌথভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে র্যাব-১৩ এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৬ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টা থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত সদর কোম্পানি, র্যাব-১৩, রংপুরের অংশগ্রহণে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭, ৪২ ও ৪৩ ধারায় পণ্যের মোড়ক ব্যবহার না করা, খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মিশ্রণ এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের দায়ে মৌবন বেকারিকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই আইনের ৪৩ ধারায় অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদনের অপরাধে মধুমতী মিষ্টি ভান্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৯০ হাজার টাকা।
র্যাব-১৩ জানায়, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি এবং খাদ্যে ভেজালের মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তাদের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

















