ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

যে কারণে নিজের বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী

বিনোদন ডেস্ক
  • সর্বশেষ পরিমার্জন: ০২:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১৫ বার পঠিত

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ভাগ্যশ্রীর ঝুলিতে মাত্র একটি সুপারহিট সিনেমা। কিন্তু তারপরও তাকে নিয়ে আলোচনার শেষ নেই। সামাজিক মাধ্যমে অভিনেত্রীকে নিয়ে নানা ধরনের আলোচনা হচ্ছে। বারবার প্রশ্ন উঠেছে— কেন অভিনেত্রী ‘ম্যায়নে প্যার কিয়া’ সিনেমায় অভিনয়ের পর আর খুব বেশি অভিনয় করলেন না?

সম্প্রতি এক সাক্ষাৎকারে বর্তমানে সিনেমার ধারা যে অনেকটাই বদলে গেছে তা ভীষণভাবে উপলব্ধির কথা জানান ভাগ্যশ্রী। সিনেমায় অহেতুক নায়ক-নায়িকার ঘনিষ্ঠ দৃশ্য প্রসঙ্গেও মুখ খুললেন তিনি?

পরবর্তীকালে বেশ কিছু মারাঠি সিনেমায় দেখা গেছে তাকে। হাতেগোনা কয়েকটি হিন্দি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। কিন্তু এখনকার সিনেমা অনেকটাই বদলে যাওয়া প্রসঙ্গে ভাগ্যশ্রী বলেন, আগে পুরুষতান্ত্রিক গল্পই মূলত দেখানো হতো। ইদানীংকালে নারীকেন্দ্রিক সিনেমা বেশি তৈরি হচ্ছে। কিন্তু অহেতুক ঘনিষ্ঠ মুহূর্ত দিয়ে নাটকীয়তা তৈরির প্রয়োজন আছে বলে আমার মনে হয় না।

অভিনেত্রী বরাবরই নিজের মতামত নিয়ে স্পষ্ট কথা বলেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক ঠিক থাকার টিপসও দেন ভাগ্যশ্রী। পুরুষের উদ্দেশে অভিনেত্রী বলেন, পুরুষকে বলছি— যদি আপনার স্ত্রীর মধ্যে কোনো পরিবর্তন লক্ষ করেন, তাহলে বুঝবেন সে শারীরিক-মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। এমন সময়ে একজন নারীর প্রতি সহমর্মিতা প্রকাশ করার উপদেশ দিয়েছেন ভাগ্যশ্রী।

আরও পড়ুন:

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

যে কারণে নিজের বিরক্তি উগরে দিলেন অভিনেত্রী ভাগ্যশ্রী

সর্বশেষ পরিমার্জন: ০২:৪০:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬