ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
হোয়াইক্যং ইউনিয়নবাসীর সম্মানে
চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক আবুল কাশেম’র ইফতার মাহফিল

শ.ম.গফুর,কক্সবাজার
- সর্বশেষ পরিমার্জন: ০৯:৫৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৩ বার পঠিত

শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের জন্মভুমি মিনাবাজারের সর্বস্তরের মানুষের সাথে ইফতার করলেন গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ও আসন্ন হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম। ৬নং ওয়ার্ডের বৃহত্তর মিনাবাজার ও ঝিমংখালীর এলাকার জনসাধারণের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলে স্থানীয় জনপ্রতিনিধি, স্কুল-মাদরাসার শিক্ষক, খতীব, ইমাম,এনজিও কর্মীসহ সর্বস্তরের এলাকাবাসী অংশ নেন।২৭ফেব্রুয়ারী (জুমাবার) মিনাবাজার ষ্টেশনস্থ ফুটবল খেলার মাঠে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার কৃতি সন্তান হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মুহাম্মদ আবুল কাশেম।
খতমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত দোয়া এবং ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের (স্থানীয়) মেম্বার কবির আহমদ,সাবেক মেম্বার শাহ আলম প্রমুখ। সাংবাদিক জসিম উদ্দিন টিপুর সঞ্চালনায় অনুষ্ঠিত মিনাবাজারবাসীর সর্বস্তরের জনসাধারণের উদ্যোগে আয়োজিত
দোয়া ও ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইদ্রিছ।এতে বিভিন্ন পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।প্রায় সহস্রাধিক জনসাধারণ ইফতারে অংশ গ্রহণ করেন।





















