ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ডিমলায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৩ বার পঠিত
মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়নের দক্ষিণ বালাপাড়া গোডাউনের পাড় এলাকা থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু তাহের (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে(২৭ ফেব্রুয়ারি)সন্ধ্যায়, এসআই সাগরের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহভাজন অবস্থায় আবু তাহেরকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৯ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আবু তাহের উপজেলার বন্দর খড়িবাড়ি গ্রামের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম কসির উদ্দিন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে পুলিশ জানায়।
পুলিশ আরও জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ বিষয়ে ডিমলা থানার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, উপজেলাজুড়ে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
স্থানীয়রা জানান, ওই এলাকায় দীর্ঘদিন ধরেই মাদক কারবারের অভিযোগ ছিল। পুলিশের এই অভিযানে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে এবং মাদক নির্মূলে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডিমলায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ১২:১০:০২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬