ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ১৭ জুন ২০২৬
তাজা খবর
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
আশুলিয়ায় ইয়াবাসহ পেশাদার মাদক ব্যবসায়ী গ্রেফতার

আকতার হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০১:১১:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
- / ১১৭ বার পঠিত

আকতার হোসেন, ঢাকা জেলা প্রতিনিধি: ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়ায় ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অভিযানে ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ।শুক্রবার রাত ১১ টার দিকে আশুলিয়া থানাধীন কাঠগড়া চৌরাস্তা দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ সজল মন্ডল (২৮) পিতা:আফাজ উদ্দিন মন্ডল ও মাতা:মোসাঃ হোসনে আরা বেগম, দুর্গাপুর মন্ডল পাড়া, আশুলিয়া, ঢাকা এলাকার বাসিন্দা।
গ্রেফতারের সময় তার কাছ থেকে সর্বমোট ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ হাজার টাকা।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকসহ আসামিকে আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ বলেন, আসামির বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

















