ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

অটোরিক্সা, ভ্যান গাড়ি থেকে চাঁদা নেওয়া যাবেনা- উপজেলা নির্বাহী অফিসার

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৩ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মিজানুর রহমান বলেছেন, চাটখিল পৌর শহরে কোন ব্যাটারিচালিত অটো রিক্সা ও ভ্যান গাড়ি থেকে কোনরকম চাঁদা আদায় করা যাবে না। পৌর বাজার ইজারাতে এ চাঁদা নেওয়ার কোন বিধান নেই। তিনি গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন। সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) নিশাত ফারাবি, সাবেক পৌর মেয়র মোস্তফা কামাল, শাজাহান রানা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন রতন মুনা, বীর মুক্তিযোদ্ধা মাইন উদ্দিন, চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত, সাংবাদিক আবু তৈয়ব, মামুন হোসেন, এস আই নূর মিয়া প্রমূখ।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান আরো বলেন, ফায়ার সার্টিফিকেট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি ছাড়া যে সকল ব্যবসা প্রতিষ্ঠান গ্যাস সিলিন্ডার বিক্রি করেন তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। চাটখিল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গুলজার হোসেন সৈকত চাটখিল পৌর শহরে ভ্রাম্যমান ভ্যান দোকানের কারণে সৃষ্ট যানজটে জনদুর্ভোগ কমানোর জন্য পৌর প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

অটোরিক্সা, ভ্যান গাড়ি থেকে চাঁদা নেওয়া যাবেনা- উপজেলা নির্বাহী অফিসার

সর্বশেষ পরিমার্জন: ০৫:১৮:১২ অপরাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬