ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
বিষাক্ত ধোঁয়ায় জনজীবন ও চাষাবাদ জমি
জলঢাকায় পুরাতন স্যান্ডেল পুড়িয়ে চলছে রাস্তা নির্মাণের কাজ

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ০৯:২৮:১৭ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
- / ৮৯ বার পঠিত

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী: নীলফামারী জলঢাকার শিমুলবাড়ী ইউনিয়নের বালারপুকুর স্বপন বাজার এলাকায় মানুষের চলাচলের পাকা সড়কের পাশে পুরাতন স্যান্ডেলের রাবার পুড়িয়ে চলছে রাস্তা নির্মাণ কাজ। এতে বিষাক্ত ধোঁয়ায় অতিষ্ঠ জনজীবন ও ক্ষতি গ্রস্থ হচ্ছে তামাক, সরিষা, ভুট্টা ও ধান লাগানো ফসলি জমি। ২৮ ফেব্রুয়ারি শনিবার দুপুরে, সরেজমিনে গেলে দেখা যায়, স্বপনবাজার থেকে খেরকাটি বাজার যাতায়াতের পাকা সড়কের পাশে চলছে পুরাতন স্যান্ডেলের রাবার পোড়ানোর মহোৎসব। পথচারী খায়রুল ইসলাম, নজরুল ইসলাম, গোলাপ ও জিকরুল ইসলাম বলেন, পুরাতন সেন্ডেল পোড়ানোর কারণে আমাদের শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে, আমরা যাতায়াত করতে পারছি না। নাম বলতে অনিচ্ছুক একজন ঠিকাদারের লোক সমস্যার কথা স্বীকার করে বলেন, কিছু কিছু সমস্যা হচ্ছে, আমরা কিছু তামাক চাষিকে ক্ষতিপূরণ দেওয়ার আশ্বস্ত করেছি।
স্যান্ডেল ও জুতা পোড়ানোর সময় পিচ গলানোর মিস্ত্রির সাথে কথা হলে তিনি জানান, আগে ধানের তুষ “স” মিলের গুড়া জ্বালানি কাজে ব্যবহার হত। তিনি বলেন, এখন আর ধানের গুড়া ও স” মিলের গুড়া পাওয়া যাচ্ছেনা, তাই পুরাতন স্যান্ডেলের রাবার পুড়িয়ে পিচ গলাতে হয়। ঠিকাদারি প্রতিষ্ঠানের কোন সাইনবোর্ড পাওয়া যায়নি, তবে মৌখিক শোনা গেছে ১২৭০ মিটার এই সড়কের কাজ করছে নীলফামারীর ঠিকাদার। কিন্তু ঠিকাদার অসুস্থ থাকায়, কথা হয় তাঁর লোকজনের সঙ্গে, তাঁরা দেশটাই চলছে অনিয়মের মধ্যে, আপনারা অফিসের লোকজন তাঁদের সাথে কথা বলেন। কাজের দেখাশোনার দায়িত্বে ব্যক্তি কিছুই বলতে পারবে না সিনিয়রদের সাথে কথা বলতে বলে।
উপজেলা প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী কর্মকর্তা মোনায়েম হোসেন মুঠোফোনে বলেন, সরকারি কাজ করতে গেলে একটু একটু এরকম হয়, সড়ক নির্মাণ কাজের ঠিকাদার অবশ্যই দেখা করবেন বলে তিনি জানান।






















