ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

ঘুমধুমে ভুমিদস্যুর বনায়ন প্রকল্প: জায়গা-জমি দখল,গাছ কেটে সাবাড়! 

শ.ম.গফুর:কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ০২:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ৭৫ বার পঠিত
শ.ম.গফুর:কক্সবাজার: বান্দরবান পার্বত্য জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২৭১ নম্বর তুমব্রু মৌজায় স্থীত দেশের শীর্ষ স্থানীয় শিল্প প্রতিষ্ঠান ইয়াহিয়া গ্রুপের মালিকানাধীন সরকার কর্তৃক দীর্ঘ মেয়াদী লীজপ্রাপ্ত বনায়নের রোপিত গাছ কেটে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। প্রতি রাতের আধারে ৫/১০ টি করে আকাশনি গাছে কেটে নিয়ে যাওয়ায় সাবাড়ের পথে উক্ত বনায়ন প্রকল্প।এতে মালিকপক্ষ বনায়ন রক্ষা নিয়ে শংকায় পড়েছেন।গোপন সুত্রে জানা গেছে,একটি দুর্স্কৃতকারী সংঘবদ্ধ চক্র রাজনৈতিক ছত্রছায়ায় থেকে এলাকায় প্রভাব বিস্তার করে এসব গাছ কেটে নিয়ে যাচ্ছে।বনায়নে দায়িত্ব পালনকারী সুত্র এবং কাগজপত্রাদি পর্যালোচনা করে জানা গেছে,
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের ২৭১ নং তুমব্রু মৌজায় স্থীত তফশীলের ১১ নম্বর সীট,হোল্ডিং নম্বর ৪৯ এর বিভিন্ন দাগের আন্দরে ২৫ একর ৩য় শ্রেণির জমি মোহাম্মদ ইয়াহিয়ার স্ত্রী আয়েশা সোলতানার নামে ২০১৩ সালে সরকার ৪০ বছরের জন্য লীজ দেন।যথা নিয়মে লীজ প্রাপ্ত উক্ত জায়গায় রাবার ও আকাশমনি গাছের বনায়ন সৃজন করে ভোগদখল সংরক্ষণে রয়েছেন।বিগত ৫ আগষ্ট পরবর্তী সময় উক্ত লীজ প্রাপ্ত জায়গার উপর লোলুপ দৃষ্টি পড়ে একটি সংঘবদ্ধ কাঠ চোর,দখলদস্যু চক্রের।ইতিপূর্বে তারা প্রায় ১০ একর জায়গা দখলে নিলেও মানবিক কারণে উচ্ছেদ করা হয়নি তাদের।অবশিষ্ট জায়গা জবর দখলের উদ্দেশ্যে নানা পায়ঁতারা চালিয়ে আসছিল।ধারাবাহিকতায় ২৪ ফেব্রুয়ারী দিবাগত রাতের ১ টা থেকে ভোরে যেকোন সময়ের মধ্যে ৮ থেকে ১০ বছর বয়সের প্রায় ২০টি আকাশমনি গাছ কেটে নিয়ে যায়।এ ঘটনা জানতে পেরে ঘুমধুমস্থ ইয়াহিয়া গার্ডেনের ম্যানেজার গাছ কাটার কর্তিত অংশ দেখে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে অজ্ঞাত দুর্বৃত্তের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।বাগান ম্যানেজার ছৈয়দ আলম জানান,কারা গাছ কেটে নিয়ে যাচ্ছে, তা গোপনে ও প্রকাশ্যে খতিয়ে দেখা হচ্ছে।এ সংক্রান্তে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রে একটি লিখিত অভিযোগ দিয়েছি।যেভাবে গাছ কেটে নিয়ে যাচ্ছে,বিরান ভুমিতে পরিণত হতে সময় লাগবেনা।বাগান রক্ষা নিয়ে হুমকির মুখে পড়েছি।আমাদের বাগান পাহারাদারদেরও রাতের বেলায় নিরাপদ নেই।গাছ কাটায় বাধা দিলে প্রাননাশের আশংকা রয়েছে।তিনি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।
ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো:জাফর ইকবালের(ওসি তদন্ত) নিকট জানতে চাইলে তিনি বলেন,আমি স্বাক্ষী দিতে চট্টগ্রামে অবস্থান করছি।তবে অভিযোগ দিয়েছে,তা অবগত হয়েছি।তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ঘুমধুমে ভুমিদস্যুর বনায়ন প্রকল্প: জায়গা-জমি দখল,গাছ কেটে সাবাড়! 

সর্বশেষ পরিমার্জন: ০২:১৫:৫২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬