ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ০৩ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার
  • সর্বশেষ পরিমার্জন: ০৪:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ৮৩ বার পঠিত

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টার: গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারিকে পুলিশ বিশেষ অভিযান গ্রেফতার করেছে। গাজীপুর মহানগরীর পুবাইল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের  আটক করা হয়েছে । এ সময় মাদক সেবনের সরঞ্জাম ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়।
শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পুবাইল থানাধীন হায়দরাবাদ তালতলা এলাকায় এ অভিযান পরিচালিত করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৯টার দিকে ওই এলাকার মাদক ব্যবসায়ী রাজিবের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পুলিশ বাড়ির একটি গোপন কক্ষ থেকে নীল রঙের জিপার ব্যাগে রাখা ১৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় বাসিন্দা ও সাংবাদিকদের সামনেই উদ্ধারকৃত ইয়াবা, মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র জব্দ করা হয়। পরে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়, যাদের মধ্যে পুলিশ  কয়েকজন নিয়মিত মাদক সেবন ও ব্যবসার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে।
পুবাইল থানার ওসি আতিকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে মাদক চক্রের সঙ্গে জড়িত আরও ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

গাজীপুরে ইয়াবাসহ ৯ মাদক কারবারি গ্রেপ্তার

সর্বশেষ পরিমার্জন: ০৪:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬