ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার ৭ জন গ্রেফতার

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ০৪:২৩:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ৭২ বার পঠিত

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি : এনটিভি
নীলফামারীতে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১ মার্চ) সন্ধ্যায় জেলা পুলিশের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।
গতকাল শনিবার (২৮ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি পুলিশের একটি আভিযানিক দল নীলফামারীর জলঢাকা উপজেলার টেঙ্গনমারী বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি চায়ের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন– শাহ মোহাম্মদ বুলেট (২৫), আদর আলী (২৪), হাসান আল ফিরোজ ছোটন (২৪), মনিরুজ্জামান সজীব (২৫), রাকিবুল হাসান লাবিব (১৯), সিরাজ উদ্দিন (২৩) ও আহসান হাবিব হাসান (২৪)। তাদের সবার বাড়ি নীলফামারী জেলার বিভিন্ন উপজেলায়।
পুলিশ জানায়, অভিযানকালে তাদের কাছ থেকে ১১টি অ্যান্ড্রয়েড মোবাইলফোন এবং ৩টি রেজিস্ট্রেশনবিহীন সুজুকি জিক্সার এফআই এবিএস এসএফ মোটরসাইকেল জব্দ করা হয়। জব্দ করা মোবাইলফোনগুলো পরীক্ষা করে অনলাইন ভিসা প্রতারণার বিভিন্ন তথ্য, অনলাইন ক্যাসিনো ও বেটিং অ্যাপস এবং সক্রিয় অবস্থায় একাধিক বেটিং অ্যাকাউন্টের লগইন তথ্য পাওয়া গেছে।
জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতলুবুর রহমান জানান, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে অনলাইনে বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে ভিসা দেওয়ার কথা বলে প্রতারণা করছিল এবং একই সঙ্গে অনলাইন জুয়ার সঙ্গেও জড়িত ছিল। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের আদালতে পাঠানো হয়েছে।






















