ঢাকা, বাংলাদেশ।
,
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
তাজা খবর
অসুস্থ হনুমান চিকিৎসা নেওয়ার জন্য নিজেই হাসপাতালে হাজির
মেধার স্বাক্ষরে দেশসেরা মনিরামপুরের সুরাইয়া ও অরিত্র
ব্যারিস্টার জাইমা বার কাউন্সিল পরীক্ষায় পাস করেছেন
মঠবাড়িয়ায় ৩০ আঙুল নিয়ে নবজাতকের জন্ম, নেই জিহ্বাও
ক্রিসেন্ট জুট মিল ৩০ বছরের চুক্তিতে দায়িত্ব নিল মাহবুব গ্রুপ
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
১১৫ পরিবারকে রমজান ফুড প্যাকেজ দিল “সংযোগ ফাউন্ডেশন”

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ০৫:১৭:২৭ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
- / ১০০ বার পঠিত

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি: মানুষের জন্য, মানুষের পাশে ,এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের চিলমারীতে পবিত্র মাহে রমজান উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংযোগ ফাউন্ডেশন-এর উদ্যোগে ২য় পর্যায়ে ১১৫টি পরিবারকে রমজান ফুড প্যাকেজ প্রদান করা হয়।
সোমবার (২ মার্চ ২০২৬) সকাল ১১টায় থানাহাট ২ নং মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে। নির্ধারিত সময়ের আগেই সুবিধাভোগী পরিবারগুলো স্বেচ্ছাসেবকদের তত্ত্বাবধানে উপস্থিত হয়ে শৃঙ্খলাবদ্ধভাবে কার্যক্রমে অংশ নেয়।
সংযোগ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকদের সার্বিক ব্যবস্থাপনায় এ বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।
আয়োজকরা জানান, রমজান মাসে যেন নিম্ন আয়ের মানুষগুলো ইফতার ও সেহরির সময় ন্যূনতম কষ্ট ছাড়া খাদ্যের ব্যবস্থা করতে পারে—সে উদ্দেশ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
বিতরণকৃত প্রতিটি ফুড প্যাকেজে ছিল ছোলা বুট ১ কেজি, তেল আধা লিটার, মসুর ডাল আধা কেজি, খেজুর আধা কেজি এবং চিনি আধা কেজি।
অনুষ্ঠান চলাকালে শৃঙ্খলা ও নিয়ম-কানুন কঠোরভাবে অনুসরণ করা হয়। নির্ধারিত তালিকা অনুযায়ী শুধুমাত্র উপস্থিত সুবিধাভোগীদের মাঝেই প্যাকেজ বিতরণ করা হয়, যাতে প্রকৃত উপকারভোগীরাই সহায়তা পান।
এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক মো: রবিউল ইসলাম, মো: মিনহাজুল ইসলাম সীমান্ত, মোছা: রুনা বেগম। এছাড়াও দায়িত্ব পালন করেন মো: খোরশেদ আলম, মো: সিফাত ইসলাম, সিয়াম, লাবিব, রিপন, নাসরিন, সীমা, তারিফ ও মোসলেমা।
ফুড প্যাকেজ গ্রহণকারী সুবিধাভোগীরা সংযোগ ফাউন্ডেশন-এর জন্য দোয়া করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান। সংযোগ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য। ভবিষ্যতেও “মানুষের জন্য, মানুষের পাশে” নীতিকে ধারণ করে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
আরও পড়ুন:
চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধি




















