ঢাকা, বাংলাদেশ। , বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে হামলা

হত্যার হুমকি মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার

রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ১৩৬ বার পঠিত
রাসেল রানা, রংপুর জেলা প্রতিনিধি: রংপুরে ডিস ব্যবসার নিয়ন্ত্রণ নিতে হামলা, ভাঙচুর ও গুলি করে হত্যার হুমকির চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রংপুর মহানগরীতে ‘ক্যাবল ওয়ান’ নামীয় প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে ক্যাবল লাইন ও ডিস সেবা প্রদান করে আসছে। গত ২৩ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দুর্বৃত্তরা কামাল কাছনা এলাকায় পূর্বপরিকল্পিতভাবে বৈধ ফিডারের লাইন কেটে দিলে গ্রাহকরা চরম ভোগান্তিতে পড়েন এবং প্রতিষ্ঠানটির প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়।
পরবর্তীতে গত ১ মার্চ বিকেল সাড়ে চারটার দিকে এজাহারভুক্ত আসামি তামজিদুর রশিদ গালিব ও আকিবুল রহমান মনুসহ অজ্ঞাত ১৫-২০ জন সন্ত্রাসী ‘ক্যাবল ওয়ান’ অফিসে অনধিকার প্রবেশ করে বাদীকে মারধর করে এবং অফিসে ভাঙচুর চালায়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় কামাল কাছনা এলাকার ফিডার অপারেটর হিসেবে তাদের লোককে নিয়োগ না দিলে বাদী ও তার পরিবারের সদস্যদের গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়।
এ ঘটনায় প্রতিষ্ঠানের জিএম রায়হান আহমেদ পরাগ বাদী হয়ে ২ মার্চ রংপুর মহানগরীর কোতোয়ালি থানায় দণ্ডবিধির ১৪৩/৪৪৮/৩২৩/৪২৭/৫০৬/১১৪ ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-০২)।
ঘটনাটি প্রিন্ট, ইলেকট্রনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রংপুরসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে গেলে র‌্যাব গোয়েন্দা তৎপরতা জোরদার করে।
এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩, সিপিএসসি, রংপুরের একটি আভিযানিক দল ২ মার্চ বিকেল ৫টা ১৫ মিনিটে মহানগরীর কোতোয়ালি থানাধীন ২৪ নম্বর ওয়ার্ডের কামাল কাছনা এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি তামজিদুর রশিদ গালিব (৪৫) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, এ ধরনের অপরাধ প্রতিরোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

ডিস ব্যবসা নিয়ন্ত্রণে নিতে হামলা

হত্যার হুমকি মামলা দায়েরের ৩ ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেফতার

সর্বশেষ পরিমার্জন: ১১:৪৬:০৬ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬