ঢাকা, বাংলাদেশ।
,
শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
মনোহরপুর জামায়াতে ইসলামীর গণসংবর্ধনা ও ইফতার মাহফিল

জেমস আব্দুর রহিম রানা, যশোর
- সর্বশেষ পরিমার্জন: ১১:১৪:১০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ১০৮ বার পঠিত

জেমস আব্দুর রহিম রানা, যশোর: যশোরের মনোহরপুর ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর উদ্যোগে গণসংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ মার্চ) বিকেলে মনোহরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি সোহরাব হোসেন। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মণিরামপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক। তিনি তার বক্তব্যে বলেন, রমজান আত্মশুদ্ধি ও তাকওয়া অর্জনের মাস। এ মাসের শিক্ষা ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় বাস্তবায়ন করতে পারলেই একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠন সম্ভব। তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণে তিনি সর্বদা কাজ করে যাবেন এবং মণিরামপুরের উন্নয়নে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপরও তিনি জোর দেন। পাশাপাশি তিনি এলাকার মসজিদ-মাদরাসা, শিক্ষা প্রতিষ্ঠান ও দরিদ্র মানুষের কল্যাণে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা জামায়াতের আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক ফজলুল হক, উপজেলা নায়েবে আমির মাওলানা লিয়াকত আলী, উপজেলা সেক্রেটারি মাওলানা খলিলুর রহমান এবং উপজেলা বায়তুল মাল সম্পাদক অধ্যাপক আব্দুল্লাহ মোড়ল। অতিথিরা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম, সামাজিক দায়বদ্ধতা এবং রমজানের তাৎপর্য তুলে ধরেন।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরপুর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক আবু সাইদ শাহীন, ১নং ওয়ার্ড জামায়াত সভাপতি আব্দুল মাজীদ গাজী, হাফেজ মাওলানা হাবিবুর রহমান, মনোহরপুর কারিগরি ও বিজ্ঞান কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমানসহ স্থা্যনীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে অংশগ্রহণকারীদের মাঝে ইফতার পরিবেশন করা হয়।





















