ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ০৮ জুন ২০২৬
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পাংশায় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে গণধর্ষণ, গ্রেপ্তার-২

রাজু আহমেদ, রাজবাড়ী
- সর্বশেষ পরিমার্জন: ১১:২০:২০ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / ৭৬ বার পঠিত

রাজু আহমেদ, রাজবাড়ী: রাজবাড়ীর পাংশা উপজেলায় এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ডেকে এনে সংঘবদ্ধ ধ*র্ষ*ণের ঘটনায় দুই আসামিকে গ্রেফতার করেছে পাংশা মডেল থানা পুলিশ।
বুধবার (৪ মার্চ) রাত সোয়া ১টার দিকে ঢাকা জেলার ধামরাই থানার ইসলামপুর এলাকা থেকে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের মকবুল মণ্ডলের ছেলে আকাশ মণ্ডল (২৯) এবং বাজেয়াপ্ত বাগলী গ্রামের আরশেদ মণ্ডলের ছেলে জামাল মণ্ডল (২২)।
মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী ওই তরুণীর সাথে প্রায় সাত মাস আগে টিকটকের মাধ্যমে পাংশা উপজেলার সরিষা গ্রামের সৌদি প্রবাসী সজলের টিকটকের মাধ্যমে পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে গত ১৪ ফেব্রুয়ারি তাদের সম্পর্কের অবসান হয়।
এরপর সজলের বন্ধু আকাশ মণ্ডল তরুণীকে ফোন করে পাংশায় এলে বিয়ের ব্যবস্থা করে দেওয়ার আশ্বাস দেয়। গত ২৭ ফেব্রুয়ারি রাত সাড়ে ৮টার দিকে তিনি বহলাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আকাশ তাকে সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা গ্রামের সরকারি আশ্রয়ণ কেন্দ্রের একটি কক্ষে নিয়ে যায়। সেখানে আগে থেকেই জামাল মণ্ডল অবস্থান করছিল।
অভিযোগে বলা হয়, রাত সাড়ে ১১টার দিকে তারা খুনের ভয় দেখিয়ে তরুণীকে পালাক্রমে ধ*র্ষ*ণ করে। এ সময় তার কাছে থাকা প্রায় ৪০ হাজার টাকা মূল্যের স্বর্ণের দুল, নগদ ১০ হাজার টাকা এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট থেকে ৩ হাজার ৪০০ টাকা নিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-০১, তারিখ ১ মার্চ ২০২৬।
ভুক্তভোগী ওই তরুণী ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা। বর্তমানে সে গাজীপুর মহানগর এলাকায় বসবাস করেন।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মঈনুল ইসলাম জানান, গ্রেফতার দুই আসামিকে জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
উল্লেখ্য, ধৃত আসামী আকাশ মন্ডল এর নামে পাংশা থানায় ০৬ টি মামলা এবং মোঃ জামাল মন্ডল এর নামে পাংশা থানায় ০১টি অস্ত্র, ০১টি দস্যুতা মামলাসহ মোট ০৪ টি মামলা রয়েছে।





















