ঢাকা, বাংলাদেশ। , রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

৫০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার,গ্রেফতার-৩

শ.ম.গফুর,কক্সবাজার
  • সর্বশেষ পরিমার্জন: ১০:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ৯৫ বার পঠিত
শ.ম.গফুর,কক্সবাজার: কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেট ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।জড়িত একজন পলাতক রয়েছে।বৃহস্পতিবার (৫ মার্চ) ভোররাত থেকে সকাল ৭টা পর্যন্ত সদরের বাংলাবাজার ও খরুলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ছমি উদ্দিনের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স অংশ নেন।অভিযান চলাকালে পুলিশ ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা বিক্রির নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, মোঃ রাসেল (৪০), কামরুন্নাহার (৩২) ও শওকত আলম (৩০)।এ মামলার অপর এক আসামি আলমগীর প্রকাশ আলম (৪২) বর্তমানে পলাতক রয়েছেন।এ বিষয়ে ওসি ছমি উদ্দিন বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

৫০ হাজার পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার,গ্রেফতার-৩

সর্বশেষ পরিমার্জন: ১০:১১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬