ঢাকা, বাংলাদেশ।
,
রবিবার, ৩১ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

কক্সবাজার প্রতিনিধি
- সর্বশেষ পরিমার্জন: ১০:১৪:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
- / ৮২ বার পঠিত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার হলদিয়া এলাকায় এক প্রবাসীর স্ত্রীকে ঘরে ঢুকে ধর্ষণের পর হ’ত্যা’র অভিযোগ উঠেছে। নিহত লালা বিবি (৩০) মালয়েশিয়া প্রবাসী আবদুস শুক্কুরের স্ত্রী। তার শ্বশুরবাড়ি হলদিয়া পালং ইউনিয়নের জোনাব আলী পাড়া এলাকায় হলেও ঘটনাটি ঘটেছে পূর্ব মরিচ্যা মধুঘোনা খলার পাহাড়ে তার নিজ বসতঘরে।পরিবার সূত্রে জানা যায়, সোমবার (০৩ মার্চ) ভোররাত আনুমানিক ৩টার দিকে সেহেরি খাওয়ার সময় দু’র্বৃত্তরা ঘরে প্রবেশ করে এ ঘটনা ঘটায় বলে অভিযোগ রয়েছে। চিৎকার শুনে পরিবারের সদস্য ও স্থানীয়রা এগিয়ে এসে লালা বিবিকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে তাকে মৃত বলে নিশ্চিত করা হয়।নিহতের স্বামীর বড় ভাই আবদুল আলম জানান, লালা বিবির গলায় আ’ঘাতের চিহ্ন দেখা গেছে। তাকে শ্বা’সরোধ করে হ’ত্যা করা হয়েছে বলে তাদের ধারণা। তিনি আরও বলেন, পূর্ব থেকে চলমান জমি সংক্রান্ত বিরোধ রয়েছে এবং এ ঘটনার পেছনে সেই বিরোধের সংশ্লিষ্টতা থাকতে পারে বলে পরিবারের সন্দেহ।এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ(ওসি) জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করত:এবং ময়নাতদন্তের জন্য মড়গে পাঠানো হয়েছে।আলামত সংগ্রহের পর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে। ঘটনার পর এলাকায় উদ্বেগ ও চা’ঞ্চল্যে’র সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন:
কক্সবাজার প্রতিনিধি





















