ঢাকা, বাংলাদেশ। , শনিবার, ৩০ মে ২০২৬, ১৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

উদ্বোধনের পরই আগুনে পুড়ল আওয়ামী লীগের কার্যালয়, আটক-৩

ইমরোজুল ইসলাম, মাগুরা
  • সর্বশেষ পরিমার্জন: ১০:২২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬
  • / ৭৬ বার পঠিত
ইমরোজুল ইসলাম, মাগুরা: মাগুরা শহরের জামরুলতলা এলাকায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় উদ্বোধনের এক ঘণ্টার মধ্যেই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ মার্চ ২০২৬) বিকেল চারটার দিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনামুল হক হিরোক দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কয়েকজন নেতাকর্মীকে নিয়ে অফিসটির উদ্বোধন করেন।
উদ্বোধনের কিছুক্ষণ পরই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে ওই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন— জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. এনামুল হক হিরোক, মোছা. সোনিয়া সুলতানা (৪০) এবং মো. উসমান (৩১)।
বর্তমানে গ্রেফতারকৃতরা মাগুরা সদর থানার হেফাজতে রয়েছেন।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে বলে জানা গেছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

উদ্বোধনের পরই আগুনে পুড়ল আওয়ামী লীগের কার্যালয়, আটক-৩

সর্বশেষ পরিমার্জন: ১০:২২:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬