চাটখিলে জেএসডি’র ইফতার সামগ্রী বিতরণ

- সর্বশেষ পরিমার্জন: ০৩:০৪:৩৯ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬
- / ৬২ বার পঠিত

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি: জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি চাটখিল উপজেলা ও পৌর শাখা গত শনিবার দুপুরে ইফতার সামগ্রী বিতরণের আয়োজন করে। আমেরিকা প্রবাসী জেএসডি নেডা রফিকউল্লাহ মনুর অর্থায়নে এই ইফতার সামগ্রীর ব্যবস্থা করা হয়। এই উপলক্ষে চাটখিল প্রেসক্লাব ভবনের তৃতীয় তলায় সাংবাদিক মোঃ হাবিবুর রহমান মিলনায়তনে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
ইফতার সামগ্রী বিতরণকালে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা জেএসডির সভাপতি সিনিয়র সাংবাদিক মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক্ষ জসিম মাহমুদ, জেএসডি নেতা শেখ মাঈন উদ্দিন মিজান, পৌর সভাপতি প্রফেসর দীন মোহাম্মদ, সাধারণ সম্পাদক ফিরোজ আলম, জেএসডি নেতা রেজাউল হক, ফজলে আলম, শাহাজান সাজু, মাসুদ রানা উপস্থিত ছিলেন। ৪৫টি অসহায় পরিবারের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।





















