ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে তেল পাচাররোধে বিজিবির তল্লাশি

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
  • / ৮৪ বার পঠিত

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: বাংলাদেশ থেকে ভারতে তেল পাচার রোধে কঠোর নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এর অংশ হিসেবে ভারত থেকে আসা পণ্যবাহী ট্রাকের তেলের ট্যাংক পরিমাপ করার পর বাংলাদেশে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। আবার ভারত ফিরে যাওয়ার সময় তেলের ট্যাংকের পরিমাপ নেওয়া হচ্ছে।
শনিবার (৭ মার্চ) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৭ মার্চ) সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরের শূন্যরেখায় চেকপোস্ট বসিয়ে তেলের ট্যাংকের পরিমাপ পরীক্ষা কার্যক্রম শুরু করেছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন। চেকপোস্টে প্রতিটি গাড়ির তেলের ট্যাংকতে কী পরিমাণ তেল আছে, তা যাচাই করে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছে এবং একইভাবে ভারতে ফেরার পথে পুনরায় ওই ট্যাংক পরীক্ষা করা হচ্ছে।
অপরদিকে জ্বালানি তেল পাচার রোধে ৫৩ বিজিবিও সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া জানান, ভারতে তেল পাচার রোধে সীমান্তে এই বিশেষ চেকপোস্ট বসানো হয়েছে। তেলের ট্যাংক ছাড়াও পুরো গাড়ি তল্লাশি করা হচ্ছে। পাশাপাশি সীমান্তে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।
এছাড়া ৫৩ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্টে কর্নেল মোস্তাফিজুর রহমান জানান, জ্বালানি তেল পাচার রোধে সীমান্ত এলাকাতে টহল বাড়ানো হয়েছে। বিওপিগুলোতে জনবল বাড়ানো হয়েছে এবং শহরে অতিরিক্ত দুইটি চেকপোস্ট বসানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

সোনা মসজিদ স্থলবন্দর দিয়ে ভারতে তেল পাচাররোধে বিজিবির তল্লাশি

সর্বশেষ পরিমার্জন: ১২:১৬:৩৩ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬