ঢাকা, বাংলাদেশ।
,
সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
পিরোজপুরের গুয়ারেখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আগ্রহী বিএনপি নেতা জাহিদুর রহমান মিঠু

পিরোজপুর অফিস
- সর্বশেষ পরিমার্জন: ০৭:১১:১২ অপরাহ্ন, রবিবার, ৮ মার্চ ২০২৬
- / ২৩৯ বার পঠিত

পিরোজপুর অফিস:: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আসন্ন গুয়ারেখা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতা জাহিদুর রহমান মিঠু। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকায় স্থানীয়দের কাছে একজন পরিচিত মুখ হিসেবে পরিচিতি পেয়েছেন। জাহিদুর রহমান মিঠু বর্তমানে নেছারাবাদ উপজেলা বিএনপির একজন সক্রিয় নেতা এবং গুয়ারেখা ইউনিয়ন বিএনপির ১ নম্বর সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতির সঙ্গে জড়িত। তিনি গুয়ারেখা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন। রাজনীতির পাশাপাশি তিনি একজন ঠিকাদার হিসেবেও এলাকায় পরিচিত। স্থানীয় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে তিনি সম্পৃক্ত রয়েছেন। এর আগে তিনি একটি সরকারি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। তবে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে ২০২৩ সালে চাকরি হারাতে হয় বলে তিনি দাবি করেন। এ সময় তার বিরুদ্ধে কয়েকটি মামলাও দায়ের করা হয় এবং তিনি হামলার শিকার হয়েছেন বলেও জানা যায়। রাজনৈতিক পরিবারে জন্ম নেওয়া জাহিদুর রহমান মিঠুর পিতা মরহুম মাস্টার হাবিবুর রহমান গুয়ারেখা ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। তিনি বৃহত্তর ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন। স্থানীয় রাজনীতিতে তাদের পরিবারের দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। জাহিদুর রহমান মিঠু জানান, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে তিনি গুয়ারেখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করতে চান। নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করার অঙ্গীকার করেন তিনি। তিনি আরও জানান, ভরতকাঠী-গুয়ারেখা এলাকায় ধর্মীয় অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তদবির করে ১১টি মসজিদ, ৪টি ঈদগাহ ও একটি মন্দিরের জন্য বরাদ্দ আনা হয়েছে। এসব প্রকল্পের কাজ বর্তমানে চলমান রয়েছে।
আরও পড়ুন:



















