ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

জ্বালানি তেল সাশ্রয়ে কঠোর বিজিবি, ভারতগামী ট্রাকগুলোতে তল্লাশি

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ
  • সর্বশেষ পরিমার্জন: ১২:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৫৮ বার পঠিত

আব্দুল বারী, বিশেষ প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের অস্থিতিশীলতা ও সংকটের প্রভাব পড়েছে বাংলাদেশেও। এ প্রেক্ষাপটে অভ্যন্তরীণ জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এবং পাচার রোধে কঠোর অবস্থান নিয়েছে ৫৯ বিজিবি ব্যাটালিয়ন।

শনিবার থেকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দরে ভারতগামী খালি ট্রাকগুলোতে জ্বালানি তেলের পরিমাপ পরীক্ষা করার বিশেষ কার্যক্রম শুরু হয়েছে। সকালে বিজিবির একটি বিশেষ টিম বন্দরে অবস্থান নিয়ে ভারত থেকে আসা ট্রাকগুলো বাংলাদেশে প্রবেশের সময় তেলের পরিমাণ রেকর্ড করছে। পরবর্তীতে পণ্য খালাস করে ট্রাকগুলো ভারতে ফিরে যাওয়ার সময় পুনরায় তেলের মাপ নেওয়া হচ্ছে।
এ বিষয়ে ৫৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল গোলাম কিবরিয়া বলেন, মূলত বাংলাদেশের জ্বালানি তেল যেন কোনোভাবেই ভারতে পাচার হতে না পারে, সেজন্যই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা আসার সময় ট্রাকের তেল মেপে রাখছি এবং রিটার্ন করার সময় পুনরায় পরীক্ষা করছি যেন অতিরিক্ত তেল নিয়ে কেউ যেতে না পারে।
তিনি আরও বলেন, এই নিয়মিত চেকিংয়ের ফলে পাচারকারীরা নিরুৎসাহিত হবে এবং জাতীয় সম্পদ রক্ষা পাবে। জনস্বার্থে এ অভিযান নিয়মিত চলমান থাকবে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

জ্বালানি তেল সাশ্রয়ে কঠোর বিজিবি, ভারতগামী ট্রাকগুলোতে তল্লাশি

সর্বশেষ পরিমার্জন: ১২:১৬:১৮ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬