ঢাকা, বাংলাদেশ। , সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া)
  • সর্বশেষ পরিমার্জন: ০৫:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬
  • / ৬০ বার পঠিত
 সুশান্ত মালাকার, দুপচাঁচিয়া (বগুড়া): বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। গতকাল ৮মার্চ রোববার সকালে উপজেলা হলরুমে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। আদমদীঘি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে ও মহিলা বিষয়ক অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহান পারভেজের সঞ্চালনায় নারী দিবসের আলোচনা অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি বক্তব্য রাখেন বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা লায়লা আনজুমান বানু, পল্লী সঞ্চয়ের ব্যবস্থাপক মিনহাজুল ইসলাম, নারী উদ্যোক্তা এইচ এম মুক্তা প্রমুখ। নারী দিবসের আলোচনা সভায় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেন, আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলায় কোনো মাদক থাকবে না। একটি পরিবারে একজন মাদকাসক্ত থাকলে সেই পরিবার ধ্বংস। কেননা প্রথম অত্যাচার শুরু হয় ওই পরিবারের নারীদের ওপর। নারীদের ভালো রাখতে হলে মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এবং সেই সঙ্গে সচেতন মহলের সবাইকে মাদক এর বিরুদ্ধে কাজ করতে হবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

আদমদীঘিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সর্বশেষ পরিমার্জন: ০৫:০৮:১০ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬