ঢাকা, বাংলাদেশ।
,
বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন
১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর
ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ
ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা
মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী
জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ
কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম
বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা
হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও
মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার
ডিমলায় জাতীয় সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতার-দোয়া মাহফিল

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী
- সর্বশেষ পরিমার্জন: ১২:৩৬:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬
- / ৭৬ বার পঠিত

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী: নীলফামারীর ডিমলা উপজেলায় জাতীয় সাংবাদিক সংস্থার ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ মার্চ ২০২৬) সন্ধ্যায় ডিমলা উপজেলা শাখা জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে উপজেলা শাখার উদ্যোগে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা নীলফামারী জেলা শাখার সভাপতি মোঃ আব্দুর মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জলঢাকা উপজেলা শাখার সভাপতি মোঃ রবিউল ইসলাম রাজ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব আবু, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় সাংবাদিক সংস্থা ডিমলা উপজেলা শাখার সভাপতি মোঃ মফিজুল ইসলাম।
ইফতার মাহফিলের পূর্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা জাতীয় সাংবাদিক সংস্থার গৌরবময় পথচলার কথা তুলে ধরে বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজের উন্নয়ন এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
পরে দেশ, জাতি ও সাংবাদিক সমাজের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।























