ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫-শ্রমিক আটক

মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী
  • সর্বশেষ পরিমার্জন: ১০:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ৮১ বার পঠিত
মফিজুল ইসলাম, বিশেষ প্রতিনিধি, নীলফামারী:  নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীতে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলনের সময় পাঁচ শ্রমিককে আটক করেছে প্রশাসন। মঙ্গলবার (১০ মার্চ) ভোররাত প্রায় ৩টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— মোঃ তাইজুল ইসলাম (৩৫), পিতা: মোহাম্মদ আলী; মোঃ মিজানুর রহমান (৩৫), পিতা: মশিয়ার রহমান; আব্দুল মান্নান (৩০), পিতা: নুর ইসলাম; অলিয়ার রহমান (৪০), পিতা: মফিজ উদ্দিন এবং তারিকুল ইসলাম (২১), পিতা: সাইফুল ইসলাম। তারা সবাই ডিমলা উপজেলার দক্ষিণ খড়িবাড়ী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে একটি চক্র তিস্তা নদীর বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে মেশিন বসিয়ে পাথর উত্তোলন করে আসছিল। এতে নদীর স্বাভাবিক প্রবাহ ব্যাহত হওয়াসহ নদী তীরবর্তী এলাকা ও পরিবেশ হুমকির মুখে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসনের একটি
দল অভিযান চালিয়ে ভোররাতে ঘটনাস্থল থেকে পাঁচ শ্রমিককে আটক করে।
আটক শ্রমিকরা জানান, তারা দৈনিক মজুরিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করতেন এবং প্রতিদিন ৪০০ থেকে ৫০০ টাকা মজুরি পেতেন। তারা আরও জানান, মমিনুর, আনু, আরিফ, হাফিজুল, সম্রাট ও রাকিব নামের কয়েকজনের মালিকানাধীন মেশিনে তারা কাজ করতেন।
এ বিষয়ে ডিমলা থানার অফিসার ইনচার্জ জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নিয়ম অনুযায়ী মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, তিস্তা নদী থেকে অবৈধভাবে পাথর উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

তিস্তা নদীতে অবৈধভাবে মেশিনে পাথর উত্তোলন: ৫-শ্রমিক আটক

সর্বশেষ পরিমার্জন: ১০:০০:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬