ঢাকা, বাংলাদেশ। , বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
তাজা খবর
ঈদুল আযাহাকে সামনে রেখে কামররা ব্যস্ত সময় কাটাচ্ছেন ১১ মামলায় ওয়ারেন্ট থাকলেও ধরা-ছোঁয়ার বাইরে মুজিবুর ক্যালিফোর্নিয়ায় ৪০ হাজার মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ ট্রাম্প ও নেতানিয়াহুর মাথার দাম ৬ কোটি ডলার ঘোষণার কথা ভাবছে ইরান, উত্তেজনা বৃদ্ধির আশঙ্কা মিড ডে মিলে দুর্গন্ধযুক্ত খাবার, প্রমাণও পেয়েছেন প্রতিমন্ত্রী জ্বালানি সংকটে অচল দেশ: পাম্পে সংঘর্ষ কাউখালীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনিয়ম বৃষ্টিতে পানির নিচে পেঁয়াজ: কান্নায় ভেঙে পড়েছেন কৃষকরা হরমুজ প্রণালি ও ইরানে শাসক পরিবর্তন নিয়ে মুখ খুললেন মার্কো রুবিও মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাবাহিনীর কয়েক হাজার প্যারাট্রুপার

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

সমীর সরকার, বিশেষ প্রতিনিধি
  • সর্বশেষ পরিমার্জন: ১১:২৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬
  • / ৭১ বার পঠিত

সমীর সরকার, বিশেষ প্রতিনিধি:  ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ও কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন আর নেই। আজ (৯ মার্চ) রাত ১০টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

তিনি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ২নং জুগলী ইউনিয়নের ছাতুগাঁও গ্রামের বাসিন্দা। ১৯৫২ সালের ২২ মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবুল হাসেম এবং মাতার নাম মোছা: জরিনা খাতুন। তিনি হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে মেট্রিক এবং কিশোরগঞ্জের গুরুদয়াল কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও ডিগ্রি সম্পন্ন করেন। কলেজ জীবনে তিনি পূর্ব পাকিস্তান ছাত্রলীগের কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ হোস্টেল শাখার সাধারণ সম্পাদক ছিলেন।

১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধ শুরু হলে তিনি ভারতে যান এবং তুরার রাংনাবাগে মে মাসে ৩০ দিনের প্রশিক্ষণ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে ১১নং সেক্টরের ডালু সাব-সেক্টরে প্লাটুন কমান্ডার হিসেবে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। হালুয়াঘাটের বান্দরকাটা, তন্তর, বাঘাইতলা, তিনআনি ফেরি ধ্বংস, জুগলী সেতু ধ্বংস, হালুয়াঘাট ও সর্চাপুরের যুদ্ধে তিনি বীরত্বের সাথে অংশ নেন।

১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জনগণকে উদ্বুদ্ধ করার কাজে নিজেকে নিয়োজিত করেন এবং প্রতিরোধযোদ্ধা কাদের সিদ্দিকীর সাথে যোগাযোগ রক্ষা করেন। মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে তিনি মুক্তিযোদ্ধা সংসদের মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করেন। ১৯৮০ সালের ৫ মে মুক্তিযুদ্ধবিরোধী শক্তির পুনর্বাসন নীতির প্রতিবাদে তাঁর নেতৃত্বে ময়মনসিংহ জেলায় হরতাল পালিত হয়।

তিনি ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের ভাইস চেয়ারম্যান এবং ব্যাংক কর্মকর্তা হিসেবে দীর্ঘ ৩৫ বছর দায়িত্ব পালন করেন। এছাড়া ছাতুগাঁও প্রাইমারি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহসভাপতি, ময়মনসিংহ ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি, ময়মনসিংহ জেলা সমন্বয় কমিটি ও জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্য এবং ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের পরিদর্শক হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিকাল ৩ ঘটিকায় মরহুমের গ্রামের বাড়িতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলীনূর খান এর নেতৃত্বে গার্ড় অফ ওয়ানার দিয়ে দাফন করা হয়। এ  সময় জেলা এবং উপজেলার মুক্তিযুদ্ধারা সহ স্হানীয় গন্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেনের মৃত্যুতে হালুয়াঘাট উপজেলা ও ময়মনসিংহ জেলা বিভিন্ন ব্যাক্তি প্রতিষ্ঠান গভীর শোক প্রকাশ করেছেন।

সোশ্যাল মিডিয়ায় অন্যদের পড়ার সুযোগ দিন

বিশেষ আয়োজন

প্রবন্ধ কলাম

মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন রাষ্ট্রিয় মর্যাদায় দাফন

সর্বশেষ পরিমার্জন: ১১:২৬:২১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬